ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

সাগরে ভাসা রোহিঙ্গাদের দায় নেবে না বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

সাগরে ভাসলেও প্রবেশ করতে চাওয়া প্রায় ৫শ রোহিঙ্গা শরণার্থীদের কোনো দায় নিতে রাজি নয় বাংলাদেশ। এ শরণার্থীদের কোনোভাবেই বাংলাদেশ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (২৪ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় ৫শ রোহিঙ্গা শরণার্থী দু’টি নৌকায় করে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ঘুরছেন। তারা মালয়েশিয়ায় আশ্রয় নিতে চাইলেও মালয় সরকার তাদেরকে দেশটিতে প্রবেশ করতে দেয়নি। ফলে তারা এখন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন।

ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য বাংলাদেশের কোনো দায়বদ্ধতা নেই। তাদের সাহায্যের জন্য অন্য দেশও এগিয়ে আসতে পারে।

সাংবাদিকদের কাছে তিনি প্রশ্ন রাখেন, এই অঞ্চলে আরও দেশ আছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ফিলিপিন, তাদের কাছে কেউ রোহিঙ্গাদের নেওয়ার জন্য অনুরোধ করে না। শুধু বাংলাদেশের কাছে করে কেন?

তিনি আরও জানান, সাগরে ভাসমান এ রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমায় নেই। তারা গভীর সমুদ্রে রয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক সপ্তাহ আগে চারশ’র বেশি রোহিঙ্গা শরণার্থী নৌকাযোগে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসলে বাংলাদেশ তাদের গ্রহণ করেছে। এখন আর নতুন করে এসব রোহিঙ্গাদের গ্রহণ করতে বাংলাদেশ রাজি নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

গাঙ্গুবাই চরিত্রে আলিয়া ভাটকে প্রশংসায় ভাসালেন কীর্তি সুরেশ

সাগরে ভাসা রোহিঙ্গাদের দায় নেবে না বাংলাদেশ

আপডেট সময় ১০:৩৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০