ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনিক রদবদলে বিএনপির সুপারিশে কাজ করছে ইসি: আসিফ মাহমুদ কোনো দলের বিভ্রান্তিতে পড়ে ইমান নষ্ট করবেন না : মির্জা ফখরুল সরিয়ে দেওয়া হলো ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে একটা দল ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে: আমির খসরু ৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : তারেক রহমান ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা নেই : ইসি সানাউল্লাহ ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: শফিকুল আলম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ, নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

জরুরি সেবার সব সরকারি অফিস খোলা রাখা যাবে: জনপ্রশাসন মন্ত্রণালয়

আকাশ জাতীয় ডেস্ক: 

মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে সরকারের ঘোষিত সাধারণ ছুটিতে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি অফিস প্রয়োজনে সীমিত পরিসরে খোলা রাখা যাবে।

এর আগে গত বৃহস্পতিবার শুধুমাত্র ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখার যে নির্দেশনা দেয়া হয়েছিল- তা প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার রাতে দৈনিক আকাশকে মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।

সচিব বলেন, আমরা এর আগে ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখায় নির্দেশনা দিয়েছিলাম। এখন সেটি প্রত্যাহার করে নিয়েছি। এখন সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি অফিস প্রয়োজনে খোলা রাখা যাবে।

ইউসুফ হারুন আরও বলেন, ওইসব সরকারি দফতরের মাঠ পর্যায়ের অফিসগুলোও সীমিত পরিসরে খোলা রাখা যাবে বলেও নির্দেশনা দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত সাধারণ ছুটিকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সীমিত পরিসরে খোলা থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রশাসনিক রদবদলে বিএনপির সুপারিশে কাজ করছে ইসি: আসিফ মাহমুদ

জরুরি সেবার সব সরকারি অফিস খোলা রাখা যাবে: জনপ্রশাসন মন্ত্রণালয়

আপডেট সময় ১০:২৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০