ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বুধবারেই গ্রিন কার্ড বন্ধের বিষয়ে স্বাক্ষর করা হবে: ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বব্যাপী সর্বত্রই এখন করোনাভাইরাস আতঙ্ক। এই ভাইরাসের কাছে যেন অসহায় হয়ে পড়েছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রে অভিবাসীদের সাময়িকভাবে গ্রিন কার্ড দেওয়া বন্ধ করা হবে। অভিবাসন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করায় তীব্র সমালোচনার মুখে এ কথা জানান ট্রাম্প।

হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিং এ ট্রাম্প জানান, বুধবারেই এই গ্রিন কার্ড বন্ধের বিষয়ে স্বাক্ষর করা হবে। নতুন এ সিদ্ধান্ত ৬০ দিন বলবৎ থাকবে। তবে পরিস্থিতি বুঝে বিশেষ করে দেশের অর্থনীতি বিবেচনা করে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে সোমবার টুইট বার্তায় ট্রাম্প জানান, মহামারী মোকাবেলায় এবং দেশের জনগণের জন্য চাকরি রক্ষার স্বার্থে যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে বন্ধ করা হবে অভিবাসন প্রক্রিয়া।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে প্রায় ৪৫ হাজারের বেশি মানুষ মারা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বুধবারেই গ্রিন কার্ড বন্ধের বিষয়ে স্বাক্ষর করা হবে: ট্রাম্প

আপডেট সময় ১১:৩৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০