ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

ঢাকায় চিকিৎসাধীন আল্লামা শফী শঙ্কামুক্ত

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। তিনি বর্তমানে অনেকটা শঙ্কামুক্ত।

রোববার বিকাল ৪টার দিকে মোবাইল ফোনে এ প্রতিবেদককে এমনটা নিশ্চিত করেন আল্লামা আহমদ শফীর ছোট ছেলে ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

তিনি বলেন, হুজুরকে (আল্লামা আহমদ শফীর) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। বর্তমানে চিকিৎসকরা জানিয়েছেন উনার শারীরিক অবস্থার উন্নতির দিকে। মূলত ফুসফুসের সংক্রমণজনিত রোগের কারণে উনাকে আইসিইউতে রাখা হয়েছে।

হেফাজত আমিরের শারীরিক সুস্থতার জন্য ছাত্র, খালিফা, ভক্ত, মুরিদান ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার একান্ত ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম। তিনি দৈনিক আকাশকে বলেন, প্রয়োজন না হলেও সার্বক্ষণিক নিরাপত্তার জন্য চিকিৎসকদের পরামর্শে হুজুরকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছে। তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

গত ১১ এপ্রিল বিকালে বমি, মাথাব্যথা, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যা নিয়ে আল্লামা আহমদ শফী চট্টগ্রামের প্রবর্তক মোড়ের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে ভর্তি হন।

মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে তাকে ঢাকার গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অধ্যাপক ডা. মতিউর ইসলামের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ ডাক্তারদের মেডিকেল বোর্ডের মাধ্যমে তার চিকিৎসাসেবা চলছে বলে জানা গেছে।

এ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লামা আহমদ শফীর মৃত্যুর গুজব ছড়াচ্ছে একটি মহল। এ সব গুজব তথা মৃত্যুর বিষয়টি সঠিক নয়। এ ছাড়া গুজব না ছড়াতে এবং গুজবে কান না দেয়ার জন্য মাওলানা আনাস মাদানী আহ্বান জানান।

প্রসঙ্গত, আল্লামা শফীর বয়স ১০৩ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন। বার্ধক্যের কারণে এ সব রোগ দিন দিন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। ফলে তাকে ঘন ঘন হাসপাতালে ভর্তিও হতে হচ্ছে। চলতি বছরে এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে তিনি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

ঢাকায় চিকিৎসাধীন আল্লামা শফী শঙ্কামুক্ত

আপডেট সময় ০৮:২৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০