ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজশাহীর সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালে আইসোলেশনে থাকা এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের স্বজনদের দাবি, তিনি হামে আক্রান্ত ছিলেন।

শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। ওই যুবকের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায়।

মৃত যুবকের বাবা জানান, তার ছেলে কয়েকদিন আগে হামে আক্রান্ত হয়েছিলেন। এরপর তাকে গ্রামের চিকিৎসক অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেন। কিন্তু তারপর তার শরীর কুঁকড়ে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে নাটোর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় তাকে রাজশাহী আনা হয়। রামেক হাসপাতালের জরুরিবিভাগে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে করোনা রোগীদের আইসোলেশন কেন্দ্র আইডি হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) সাইফুল ফেরদৌস বলেন, ওই যুবক হামে আক্রান্ত হয়েছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে চিকিৎসার খুব বেশি সময় পাওয়া যায়নি বলে বিষয়টি সম্পর্কে তারা এখনো পুরোপুরি নিশ্চিত নন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) সাইফুল ফেরদৌস বলেন, ওই যুবক করোনায় আক্রান্ত ছিলেন এমনটিও তারা মনে করছেন না। তবে করোনার পরীক্ষার জন্য মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন পরীক্ষার পর বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজশাহীতে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু

আপডেট সময় ১২:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০