ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

ব্যাংককে আটকে পড়া ৪৮ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা

আকাশ জাতীয় ডেস্ক: 

পর্যটক ও চিকিৎসা নিতে এসে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ব্যাংককে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮ জন যাত্রী ও একজন বাংলাদেশির মৃতদেহ নিয়ে শুক্রবার বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইউএস-বাংলার বিশেষ বিমানটি।

করোনাভাইরাসের দুর্যোগকালীন সময়ে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রথম কোনো স্পেশাল ফ্লাইট পরিচালনা করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এছাড়া আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চেন্নাই থেকে ঢাকা মোট ৬টি ফ্লাইট এবং ২১ ও ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকায় দু’টি ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এ এয়ারলাইন্সটি।

দু’টি রুটেই ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনার সিদ্বান্ত নিয়েছে ইউএস-বাংলা। চেন্নাই থেকে দুপুর সোয়া ১২টায় এবং কলকাতা থেকে বেলা সাড়ে ১১টায় ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সই একমাত্র বাংলাদেশি এয়ারলাইন্স যা সপ্তাহে প্রতি শনিবার একটি ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে।

এছাড়া দূর্যোগকালীন সময়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে প্যাসেঞ্জার ফ্লাইট পরিচালনা ছাড়াও কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিশেষ ফ্লাইটগুলোতে শুধুমাত্র বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাংককে আটকে পড়া ৪৮ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা

আপডেট সময় ০৭:১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০