ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পোশাক কারখানা ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা

আকাশ জাতীয় ডেস্ক: 

মহামারি করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠানগুলো আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়ের মধ্যে বেতন দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সেক্ষেত্রে নিজ নিজ অ্যাসোসিয়েশন বিজিএমইএ/বিকেএমইএ এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান ও বিজিএমইএ সভাপতি ড. রুবান হক স্বাক্ষরিত যৌথ ঘোষণায় এ তথ্য জানানো হয়।

এর আগে আরও তিন দফায় কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়।

করোনা ভাইরাসের কারণে শ্রমিকদের সুরক্ষায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখতে সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছিল পোশাক মালিকদের দুই সংগঠন বিজিএমই ও বিকেএমইএ।

এর আগে গত ২৭ মার্চ থেকে শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত বন্ধ রাখার আহ্বান জানানো হয়। রোববার (৫ এপ্রিল) থেকে আবারও কারখানা চালুর কথা জানানো হয়। পরে রোববার দিনগত রাতে বিজিএমইএ সভাপতি এক বার্তায় আগামী ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখতে সদস্যদের প্রতি অনুরোধ জানান।

তবে সরকারের সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি আর পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার (৬ এপ্রিল) আবারও এক বার্তায় ১৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখতে সদস্যদের প্রতি অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পোশাক কারখানা ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৭:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০