ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনে উপসর্গহীন ১৩৬৭ জন করোনা আক্রান্ত চিহ্নিত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত অথচ কোনো লক্ষণ প্রকাশ পায়নি এমন ১ হাজার ৩৬৭ ব্যক্তিকে শনাক্ত করেছে চীন। বুধবার প্রথমবারের মতো দেশটিতে এত সংখ্যক উপসর্গহীন রোগীর কথা জানানো হল। তারা করোনাভাইরাসে আক্রান্ত হলেও তাদের শরীরে জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের মতো কোনো লক্ষণ দেখা যায়নি। এ খবর দিয়েছে দ্য ব্রাসেলস টাইমস।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বুধবার চীন উপসর্গহীন ১৩০ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ১৩৬৭ জন উপসর্গহীন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ব্রাসেলস টাইমসের খবরে বলা হয়, আগে সরকারি হিসাবে এ ধরনের উপসর্গহীন রোগীদের সংখ্যা বাদ পড়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যনুসারে, করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৮২ হাজারের বেশি। মারা গেছে ৩ হাজার ৩০০ জনের বেশি। আক্রান্তের দিক দিয়ে একক দেশ হিসেবে চতুর্থ স্থানে রয়েছে দেশটি।

তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যেহেতু উপসর্গহীনদের বাদ রাখা হয়েছে এতদিন, তাই আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বহু বেশি হতে পারে। বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে ইতালি ও তৃতীয় স্থানে স্পেন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনে উপসর্গহীন ১৩৬৭ জন করোনা আক্রান্ত চিহ্নিত

আপডেট সময় ০২:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০