ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আওয়ামী লীগ থেকে পরগাছা পরিষ্কারের চেষ্টা চলছে: ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি আন্দোলনের নামে নতুন ষড়যন্ত্র করছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, সব বিভাজন ভুলে এক হতে হবে। কেউ মশারির ভেতর মশারি টাঙাবেন না। আমরা সবাই শেখ হাসিনার কর্মী।

কুষ্টিয়া ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তির কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গায়। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা ওড়ায়। আওয়ামী লীগ বীরের রক্ত ছুঁয়ে মুক্তির সোনালি দিন অভিমুখে বীরদর্পে এগিয়ে যায়। ঝড়, দুর্যোগ, অন্ধকার, অমাবস্যার বিরুদ্ধে লড়াই করতে করতে এগিয়ে যায়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অভিমুখে আওয়ামী লীগ।

বিএনপিকে নিয়ে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপিই যথেষ্ট। নির্বাচন-আন্দোলন সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। তারা এখন চক্রান্তের পথ বেছে নিয়েছে। দুদিন আগে তারা খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে হাইকোর্ট চত্বর কলুষিত করেছে। ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালিয়েছে।

ক্ষমতা যেন কাউকে অহংকারী করে না তোলে সেদিকে সতর্ক করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতা অনেককে অহংকারী করে তোলে। এখনো তৃণমূল পর্যন্ত অনেক জমিদারসুলভ জনপ্রতিনিধি আছে, আওয়ামী লীগে এই জমিদারদের জায়গা নেই।

অনুপ্রবেশকারীদের দলে জায়গা হবে না জানিয়ে তিনি বলেন, দুঃসময়ের নেতা-কর্মীদের সরিয়ে দিয়ে কোণঠাসা করে সুবিধাবাদী অনুপ্রবেশকারীদের দলে স্থান দেবেন—এমন আওয়ামী লীগ শেখ হাসিনা চান না। ভালো লোকদেরও জায়গা করে দিতে হবে, খারাপ লোকদের বের করে দিতে হবে। গুটি কয়েক খারাপ লোকের জন্য গোটা দলের বদনাম হতে পারে না।

জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য কামাল হোসেন, পারভিন জাহান, বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের, কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ ক ম সরওয়ার জাহান ও কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতাফ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আওয়ামী লীগ থেকে পরগাছা পরিষ্কারের চেষ্টা চলছে: ওবায়দুল কাদের

আপডেট সময় ০২:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯