ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাকিস্তানের জনগণই রাজনীতিবিদদের ৩য় আম্পায়ার: বিলওয়াল ভুট্টো

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি বলেছেন, দেশটিতে প্রেসিডেন্ট পদ্ধতির শাসন ব্যবস্থা বাস্তবায়নের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেবে পিপিপি।

অগণতান্ত্রিক শক্তিগুলোর এক হাজার একটি ইচ্ছা থাকতেই পারে। তবে দেশটির সত্যিকার আম্পায়ার হলো জনগণ এবং পাকিস্তানে তৃতীয় আম্পায়ারের কোনও ভূমিকাও নেই।

রাজধানী ইসলামাবাদে পাকিস্তান বার কাউন্সিলের একটি অনুষ্ঠানে যোগ দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।

পাকিস্তানে প্রদেশগুলোকে নিয়ে গঠিত ফেডারেশন ব্যবস্থা বাতিল করে এক ইউনিট পদ্ধতিকেও কার্যকর করতে পিপিপি দেবে না বলেও ঘোষণা করেন তিনি।

পাকিস্তানের সংবিধানে ১৮তম সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্ট পদ্ধতির শাসন ব্যবস্থা চালুর প্রক্রিয়াকে কেন্দ্র করে এ সব কথা বলেন তিনি।

বিলওয়াল ভুট্টো আরও বলেন, পাকিস্তানে যে কোনও মূল্যে গণতন্ত্রকে রক্ষা করা হবে। প্রেসিডেন্ট পদ্ধতির শাসনব্যবস্থা চালু করা হলে তাতে পাকিস্তানের জনগণের ভোগান্তি বাড়বে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের জনগণই রাজনীতিবিদদের ৩য় আম্পায়ার: বিলওয়াল ভুট্টো

আপডেট সময় ০২:৫৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯