ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঐক্যফ্রন্টের কোন দল কয়টি আসন পেল?

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাদের শরিকদের জন্য আসন ছাড় দিয়েছে। এর মধ্যে ড. কামাল হোসেনের গণফোরাম, আ স ম আবদুর রবের জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ও কর্নেল অলি আহমেদের এলডিপিসহ ১৯টি আসন দিয়েছে বিএনপি। এর সঙ্গে আরও একটি আসন (ঢাকা-৬) যুক্ত হতে পারে বলে ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে।

শনিবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের এ ঘোষণা দেয়া হয়।

তার মধ্যে গণফোরাম পেয়েছে ছয়টি আসন। এর মধ্যে ঢাকা-৭ আসনে দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, ময়মনসিংহ-৮ এএইচএম খালেকুজ্জামান, হবিগঞ্জ-১ রেজা কিবরিয়া, পাবনা-১ অধ্যাপক আবু সায়িদ, মৌলভীবাজার-২ সুলতান মোহাম্মদ মনসুর ও কুড়িগ্রাম-২ মেজর জেনারেল (অব.) আমসা আমিন ধানের শীষ প্রতীকে লড়বেন।

জেএসডি পেয়েছে পাঁচটি আসন। এরমধ্যে লক্ষ্মীপুর-৪ আসনে দলটির সভাপতি আ স ম আবদুর রব, কুমিল্লা-৪ দলটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, ঢাকা-১৮ সাংগঠনিক সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, কিশোরগঞ্জ-৩ ড. সাইফুল ইসলাম ও শরীয়তপুর-১ নুরুল ইসলাম ধানের শীষ প্রতীকে লড়বেন।

নাগরিক ঐক্য পেয়েছে পাঁচটি আসন। এরমধ্যে দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এ ছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনে এসএম আকরাম, রংপুর-৫ মোফাখখারুল ইসলাম নবাব, রংপুর-১ শাহ মো. রহমতউল্লাহ ও বরিশাল–৪ কেএম নুরুর রহমান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

এ ছাড়া বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগকে তিনটি আসন দেয়া হতে পারে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঐক্যফ্রন্টের কোন দল কয়টি আসন পেল?

আপডেট সময় ১১:৩৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮