ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গলার স্বর বসে গেলে

আকাশ নিউজ ডেস্ক: 

গলার মধ্যের সামান্য উঁচু অংশ যাকে এদাম অ্যাপল বলে এবং এর নিচে স্বরযন্ত্রের মাধ্যমে আমাদের গলার স্বর তৈরি হয়। এর মাধ্যমেই গলার স্বরের পিচ ও ফ্রিকোয়েন্সি নির্ধারিত হয়। স্বরযন্ত্রের দু’দিকে দুটি ভোকাল কর্ড থাকে যা কথা বলার সময় ভাইব্রেট করতে থাকে।

ছেলেদের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ১৫০-২০০ বার এবং মেয়েদের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ২০০-২৫০ বার ভোকাল কর্ড ভাইব্রেট করে। এটি কিছু মাংসপেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। যদি কোনো কারণে টেনশন বা ভাইব্রেটে অসামঞ্জস্য হয় তাহলে ভোকাল কর্ডে অতিরিক্ত চাপ পড়ে এবং আমাদের কথা বলতে অসুবিধা হয় বা গলার স্বর বসে যায়।

কেন হয় : সঙ্গীত বা ব্যান্ড শিল্পী এবং যাদের সবসময় কথা বলতে হয় যেমন রাজনীতিবিদ, ক্যানভাসার তাদের এ সমস্যা বেশি হতে দেখা যায়। পরিবেশের দূষণ ও ধোঁয়া, নাক বন্ধ থাকা, মুখ দিয়ে শ্বাস নেয়া, পেটের এসিড গলার ভেতর চলে আসা, ধূমপানকারী, গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করার চেষ্টা করলেও এ সমস্যা হয়ে থাকে।

কী হয় : ভোকাল কর্ডে রক্ত জমাট বেঁধে নডিউল, গলার পাতলা আবরণ বা মিউকোস ফুলে গিয়ে পলিপ, স্বরযন্ত্রে পানি জমে ইডিমা এমনকি স্বরযন্ত্রে টিবি বা সিফিলিস হলেও গলার স্বর বসে যেতে পারে। ঠাণ্ডা লাগা ও ইনফেকশন থেকেও এ সমস্যা হয়। গলার ক্যান্সার থেকেও এই সমস্যা হয়।

করণীয় : গলাকে সম্পূর্ণ বিশ্রাম দিতে হবে। ফিসফিস করেও কথা বলা যবে না। এনডোসকোপি করে গলার ভেতর থেকে চিকিৎসা করলে বেশিরভাগ ক্ষেত্রে সুস্থ হয়ে যায়। বারবার সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

অধ্যাপক ডা. জাহীর আল-আমিন

নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন

ইমপালস হাসপাতাল, তেজগাঁও ঢাকা।

মোবাইল ফোন : ০১৭১৫০১৬৭২৭

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গলার স্বর বসে গেলে

আপডেট সময় ১২:৫৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮