ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাসপোর্ট র‌্যাংকিংয়ে ৮৬ নম্বরে বাংলাদেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিশ্ব পাসপোর্ট র‌্যাংকিংয়ে গত বছরের তুলনায় পিছিয়ে গেছে বাংলাদেশ। ২০১৮ সালে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে ৮৬তম অবস্থানে, যা গত বছর ছিল ৮৩তম। পাসপোর্ট ব্যাংকিং প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।

এ বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের জায়গা দখল করে নিয়েছে কাতার। গত বছর এই অবস্থানে ছিল জার্মানি। কাতারের পাসপোর্টধারীরা প্রাক-ভিসা ছাড়াই ১৬৭টি দেশ ভ্রমণ করতে পারেন।

ভিসামুক্ত যাতায়াত, অন-অ্যারাইভাল ভিসা ও ভিসা আবশ্যক— এই তিনটি ক্যাটাগরি বিবেচনা করে পাসপোর্টের র‌্যাংকিং করা হয়ে থাকে।

বাংলাদেশের পাসপোর্টধারীরা মাত্র ৪৩টি দেশে ভিসামুক্ত যাতায়াত ও অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পায়।

গ্লোবাল র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থা ৮৬তম হলেও একক পাসপোর্ট পাওয়ার র‌্যাংকে রয়েছে ১৯১তম অবস্থানে, যা গত বছর ছিল ১৯৯তম। এক্ষেত্রে ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

পাসপোর্ট র‌্যাংকিংয়ে ৮৬ নম্বরে বাংলাদেশ

আপডেট সময় ০৯:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮