ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

ফেসবুকে অপপ্রচার চালালে মামলা: ইসি সচিব

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নিউজ ও অপপ্রচার চালালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

রোববার নির্বাচন ভবনে ইসির সঙ্গে বিটিআরসি, পুলিশ, সিআইডি, র‌্যাব, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও দফতরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ভুয়া খবর ও অপপ্রচার বন্ধে আরো কঠোর হচ্ছে নির্বাচন কমিশন উল্লেখ করে হেলালুদ্দীন আহমদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক নিউজ হলে বা অপপ্রচার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনের মামলা দেওয়াসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি কেউ যেন নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ফেক নিউজ না করতে পারে। ফেক নিউজের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।

সচিব বলেন, এরই মধ্যে প্রশাসন ২৪ ঘণ্টা মনিটরিং শুরু করেছে। আমরাও সোমবার থেকে মনিটরিং শুরু করব। এ জন্য আমাদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শাখার (আইসিটি) কর্মকর্তাদের সমন্বয়ে একটি নিজস্ব মনিটরিং টিম করা হবে। এই টিমও প্রশাসনের টিমের পাশাপাশি কাজ করবে। এছাড়া থাকবে গোয়েন্দা নজরদারিও।

অপপ্রচার বন্ধে আমরা বিজ্ঞাপনও প্রচার করব উল্লেখ করে হেলালুদ্দীন আহমদ আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় কোনো প্রপাগান্ডা যেন কেউ চালাতে না পারে, সে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। কেউ যদি প্রপাগান্ডা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে আমরাও দেখব, ওরাও দেখবে। ডিজিটাল সিকিউরিটি আইন ও অন্যান্য আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয় না করতে সচেতনতা সৃষ্টির ব্যবস্থা নেয়া হবে। এজন্য আমরা বিজ্ঞাপনও প্রচার করব।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

ফেসবুকে অপপ্রচার চালালে মামলা: ইসি সচিব

আপডেট সময় ০৮:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮