ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

হোটেল কক্ষ থেকে আলোকচিত্রী আনোয়ার হোসেনের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার একটি হোটেল থেকে খ্যাতিমান আলোকচিত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।

রাজধানীর পান্থপথে হোটেল ওলিও’র একটি কক্ষে শনিবার সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সম্প্রতি ফ্রান্স থেকে দেশে আসেন আনোয়ার হোসেন।

শেরেবাংলা থানার এএসআই তপন কুমার সরকার যুগান্তরকে জানান, গত ২৮ নভেম্বর তিনি হোটেল হোটেল ওলিও’র ৮০৯ নম্বর কক্ষে উঠেন।

শনিবার সকালে হোটেল কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সুরতহাল শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

পুলিশের এই কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে খ্যাতিমান এই আলোকচিত্রী স্ট্রোক করে মারা গেছেন।

আনোয়ার হোসেন বাংলাদেশের আন্তর্জাতিকমানের একজন আলোকচিত্রী। তিনি ১৯৪৮ সালের ৬ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন।

১৯৬৭ খ্রিস্টাব্দে মাত্র দুই ডলার ( ৩০ টাকা) দিয়ে কেনা প্রথম ক্যামেরা দিয়ে তার আলোকচিত্রী জীবনের শুরু। পরবর্তীতে ২০ বছর আলোকচিত্রের মাধ্যমে বাংলাদেশকে আবিষ্কারের চেষ্টা করেছেন।

সূর্যদীঘল বাড়ি (১৯৭৯), এমিলের গোয়েন্দা বাহিনী (১৯৮০), পুরস্কার (১৯৮৩), অন্য জীবন (১৯৯৫) ও লালসালু (২০০১) সিনেমায় শ্রেষ্ট চিত্রগ্রাহক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

হোটেল কক্ষ থেকে আলোকচিত্রী আনোয়ার হোসেনের লাশ উদ্ধার

আপডেট সময় ০২:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮