ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচন পর্যবেক্ষণে আসছে যুক্তরাষ্ট্রের ১২ দল

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২টি পর্যবেক্ষক দল এবং নিজস্ব অর্থায়নে কয়েক হাজার দেশীয় পর্যবেক্ষক পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন পররাষ্ট্র দফতরের উর্ধ্বতন এক কর্মকর্তা। খবর রয়টার্স।

আগামী ৩০ ডিসেম্বরের সাধারণ নির্বাচন নিয়ে বিরোধীদের তীব্র উদ্বেগের মধ্যেই চলতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানায়। একই সঙ্গে তারা বাংলাদেশের নির্বাচন ও নির্বাচনী ফলাফল নিয়েও কোনো মন্তব্য করবে না বলে ঘোষণা দিয়েছে।

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা উইলিয়াম মোয়েলার রয়টার্সকে বলেন, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র ১২টি পর্যবেক্ষক দল পাঠাবে। প্রত্যেকটি দলে দু’জন করে পর্যবেক্ষক থাকবেন। যারা দেশের অধিকাংশ স্থানে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

তিনি বলেন, বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিকল্পনা করেছে তাকে আমরা স্বাগত জানাই। আমরা নিজস্ব অর্থায়নে নির্বাচন পর্যবেক্ষক পাঠাচ্ছি এবং আশা করি একটি ভালো ফলাফল আসবে।

মোয়েলার আরও বলেন, বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে যথেষ্ট হয়রানি ও ভয়ভীতির অভিযোগ উঠেছিল। আমরা আশা করব এবার জাতীয় নির্বাচনে এ ঘটনার পুনরাবৃত্তি হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নির্বাচন পর্যবেক্ষণে আসছে যুক্তরাষ্ট্রের ১২ দল

আপডেট সময় ০২:৪৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮