ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিক, তবে শঙ্কামুক্ত

আকাশ স্পোর্টস ডেস্ক: 

চোটের কারণে আগে থেকেই দলে নেই ওপেনার তামিম ইকবাল। চট্টগ্রাম টেস্টে খেলা ইমরুল কায়েসও ছিটকে গেছেন। এরই মাঝে খবর শোনা গেল, ইনজুরিতে পড়েছেন মুশফিক। তবে স্বস্তির খবর হচ্ছে, তিনি শক্তামুক্ত।

চট্টগ্রাম টেস্টে ৬৪ রানের বড় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ২০০৯ সালে সর্বশেষ ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল টাইগাররা। দীর্ঘ ৯ বছর পর তাদের বিপক্ষে আরেকটি সিরিজ জয়ের হাতছানি সাকিব আল হাসানের দলের। সিরিজ নির্ধারণী টেস্টে আগামী শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে মুশফিকুর রহিমের চোটের খবর ভীতিই ছড়িয়েছে টাইগার শিবিরে।

বুধবার অনুশীলনের সময় বাম হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান মুশফিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ডাক্তার দেবাশিষ চৌধুরি জানিয়েছেন, ২৪ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন মুশফিক। তার চোটের ব্যাপারে এক্স-রে রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। তবে দেবাশিষের ধারণা, টাইগার উইকেটরক্ষকের এই চোট গুরতর নয় ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিক, তবে শঙ্কামুক্ত

আপডেট সময় ০২:৫৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮