ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ তারিখই নির্বাচন হতে হবে: ইনকিলাব মঞ্চ কবিরাজকে ১০ টুকরা করে গুম, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা গ্রেফতার ‘আমি কারও সমালোচনা করি না, চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না’: মির্জা আব্বাস বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন ,পর্যবেক্ষক মিশন প্রধান ‘নো সার্ভিস, নো বিল’সহ তাসনিম জারার ইশতেহারে যা থাকছে শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের ধরন পরিবর্তন হয়নি : মামুনুল হক মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ হাদি হত্যার বিচারে বদ্ধপরিকর সরকার, জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত শাহবাগ এলাকায় ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের দাবি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

ভারত সফরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার উদ্দেশ্যে ভারত সফরে গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল।

সোমবার ভারতীয় বিমান বাহিনীর দুটি এয়ারক্রাফটে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা থেকে দিল্লি গেছেন। সেনাবাহিনীর তরুণ ২৫ জন কর্মকর্তার এ সফরে সঙ্গী হয়েছেন তাদের স্ত্রীরা।

সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার থেকে শুরু হওয়া এ সফর শেষ হবে আগামী সোমবার। বাংলাদেশ ও ভারতের জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময় এই সফরের অন্যতম উদ্দেশ্য।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে চলমান সহযোগিতা বিস্তৃত করতেই এই সফরের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে এক বৈঠকে এই সফরের বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। সে অনুযায়ী ভারতের সেনাপ্রধান এই সফর বাস্তবায়নের উদ্যোগ নেন।

প্রতিনিধি দলের সদস্যরা দিল্লি, আগ্রা, কলকাতার বিভিন্ন স্থানের পাশাপাশি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া পরিদর্শন করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

১২ তারিখই নির্বাচন হতে হবে: ইনকিলাব মঞ্চ

ভারত সফরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল

আপডেট সময় ১২:৫৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮