ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

ই-লোন পেতে হাজারের বেশি আবেদন

আকাশ আইসিটি ডেস্ক: 

ই-লোন মেলায় ঋণ পেতে হাজারের বেশি অনলাইন উদ্যোক্তা আবেদন করেছে। এসব আবেদন থেকে বাছাই করে অনলাইনে উদ্যোক্তা হতে ঋণ দেবে এফ-কমার্সের দেশের জনপ্রিয় প্লাটফর্ম শপআপ।

শুক্রবার রাজধানীর মাইডাস সেন্টারে শুরু হয়েছে দুই দিনের শপআপ-ইক্যাব ই-লোন মেলা। ই-লোন অ্যাপের মাধ্যমে প্রথমবারের মতো ৫০ হাজার টাকা ই-লোন নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ই-কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাবেক সভাপতি ও সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ।

ই-লোন মেলার মূল উদ্দেশ্য অনলাইন ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক স্বাবলম্বী হতে সহায়তা করা, লোন পাওয়ার জন্য দরকারি তথ্যাদি ও ডকুমেন্ট সম্পর্কে সচেতন করা এবং তাদের ব্যবসা বৃদ্ধির জন্য আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজনীতা বোঝানো। প্রথম দিনের আয়োজনে ই-লোনের জন্য আবেদনের পাশাপাশি ছিল সরাসরি ই-লোন টিমের সঙ্গে কথা বলার সুযোগ।

রাজিব আহমেদ তার বক্তব্যে ক্ষুদ্র উদ্যোগে ঋণের প্রয়োজনীয়তা এবং সময়মতো তা পরিশোধের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। পরে ক্ষুদ্র উদ্যোগেও সঠিক অ্যাকাউন্টিংয়ের রিপোর্টিং এবং ধরন নিয়ে কর্মশালা করান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক সাইমুম হোসেন।

আগামীকাল শেষ দিনে অনলাইন উদ্যোগের জন্য ইনভেস্টমেন্ট তোলা এবং সেটা কাজে লাগানো নিয়ে কথা বলবেন আজকের ডিরের সিইও ফাহিম মাসরুর। অনলাইন বিজনেসের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবেন পিকাবু ডটকমের সাবেক সিইও শাহরিয়ার সাত্তার। মহিলাদের ক্ষমতায়নে অনলাইন কমার্সের অবদান নিয়ে কথা বলবেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তিনকার জান্নাত মীম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

ই-লোন পেতে হাজারের বেশি আবেদন

আপডেট সময় ১১:৪৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮