ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

নির্বাচনের দুই-তিন দিন আগে সেনা মোতায়েন: ইসি সচিব

অাকাশ জাতীয় ডেস্ক: 

`একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই-তিন দিন আগে নির্বাচনী এলাকায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার সকালে ইসিতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ করার সময় তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

এ জন্য নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে। কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, সে জন্য তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

এ ছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, এবারের নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানো যাবে না। কেউ যদি নির্বাচন ভণ্ডুল করতে চায়, তবে আইনের মধ্য থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

নির্বাচনের দুই-তিন দিন আগে সেনা মোতায়েন: ইসি সচিব

আপডেট সময় ০১:৪৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮