ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪ কোটি মানুষের কর দেয়া উচিত: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের চার কোটি মানুষের কর দেয়া উচিত। বর্তমানে দিচ্ছে মাত্র ৩০ লাখের মতো মানুষ। তিনি বলেন, বেশি মানুষ আয়কর দিলে সরকারি সেবা আরও বাড়ানো সম্ভব।

মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে জাতীয় আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। এ জন্য আয়কর জমা নিশ্চিত করতে হবে। করের টাকায় দেশের উন্নয়ন করা হবে। মানুষের ভাগ্যোন্নয়নে উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, বেশি মানুষ আয়কর দিলে সরকারি সেবা আরও বাড়ানো সম্ভব হবে। এতে করে জনগণের জীবনমানের উন্নয়ন হবে।

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররাফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান।

উল্লেখ্য, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা খোলা থাকেবে। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে।

শুধু ঢাকা নয়, সারা দেশের প্রতিটি বিভাগীয় শহরে এ মেলা শুরু হয়েছে। বিভিন্ন বুথে স্বাচ্ছন্দ্যে কর দিতে পারবেন সাধারণ মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৪ কোটি মানুষের কর দেয়া উচিত: অর্থমন্ত্রী

আপডেট সময় ০১:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮