ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে নিবন্ধিত ৮ দল

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ আটটি নিবন্ধিত দল ধানের শীষ প্রতীকে নির্বাচনে লড়াই করবে বলে জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। রোববার বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দফতরে ওই চিঠি জমা দেয়।

ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করতে চাওয়া অন্য দলগুলোর মধ্যে রয়েছে—দলগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি, নিবন্ধন নম্বর-৭), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি, নিবন্ধন নম্বর -১), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি, নিবন্ধন নম্বর-১৮), খেলাফত মজলিস (নিবন্ধন নম্বর-৩৮), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা, নিবন্ধন নম্বর-৩৬), বাংলাদেশ কল্যাণ পার্টি (নিবন্ধন নম্বর-৩১), বাংলাদেশ মুসলিম লীগ (নিবন্ধন নম্বর-৪০) ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (নিবন্ধন নম্বর-২৩)।

চূড়ান্ত মনোনয়ন সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী আসনে যৌথভাবে মনোনীত প্রার্থীদের প্রতীক বরাদ্দের জন্য লিখিতভাবে জানানো হবে বলেও চিঠিতে জানান বিএনপির মহাসচিব।

পর্যালোচনা করে দেখা গেছে, ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য বিএনপি যে আটটি দলের নাম কমিশনে জমা দিয়েছে, তার সবক’টিই ২০ দলীয় জোটের। এখানে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের কোনও দলের নাম নেই।

এদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগ রবিবার নির্বাচন কমিশনে এক চিঠি দিয়ে জানিয়েছে তারা জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল হিসেবে নির্বাচন করবে। এক্ষেত্রে তারা দলীয় প্রতীক গামছা অথবা ঐক্যফ্রন্ট মনোনিত প্রতীক ব্যবহার করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে নিবন্ধিত ৮ দল

আপডেট সময় ০৮:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮