ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ভোট পেছানোর দাবিতে ইসিতে ঐক্যফ্রন্টের চিঠি

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন এক মাস পেছানোর দাবিতে ইসিতে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে দাবি জানানোর পর বিকালে নির্বাচন কমিশন বরাবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীর স্বাক্ষরিত চিঠি দেয় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

চিঠি জমা দেয়ার আগে শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্ট নির্বাচন এক মাস পেছানোর দাবি জানিয়েছিল। সেই দাবি আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে দিতে এসেছি।’

এদিকে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করতে চায় জোটের আটটি দল। দলগুলো হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি, নিবন্ধন নম্বর-৭), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি, নিবন্ধন নম্বর -১), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি, নিবন্ধন নম্বর-১৮), খেলাফত মজলিস (নিবন্ধন নম্বর-৩৮), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা, নিবন্ধন নম্বর-৩৬), বাংলাদেশ কল্যাণ পার্টি (নিবন্ধন নম্বর-৩১), বাংলাদেশ মুসলিম লীগ (নিবন্ধন নম্বর-৪০) ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (নিবন্ধন নম্বর-২৩)।

আগামী ২৩ ডিসেম্বর (রোববার) জাতীয় সংসদ নির্বাচনের ভোট। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর । মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। আর প্রতীক বরাদ্দ ৩০ নভেম্বর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতে বড় স্বপ্ন: লক্ষ্য জিডিপির ৭ শতাংশ অর্জন

ভোট পেছানোর দাবিতে ইসিতে ঐক্যফ্রন্টের চিঠি

আপডেট সময় ০৭:২২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮