ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

মশালের পাশাপাশি নৌকা প্রতীকও চায় জাসদ

অাকাশ জাতীয় ডেস্ক:

আগের দুবারের মতো একাদশ সংসদ নির্বাচনেও নিজেদের মশাল প্রতীকের পাশাপাশি জোটবদ্ধভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীকেও ভোটে যেতে চায় হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ।

এ বিষয়ে ইনু রোববার প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন। দলটির সহদফতর সম্পাদক সাজ্জাদ হোসেন চিঠিটি সিইসির কাছে পৌঁছে দেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরীক জাসদ এর আগে নবম ও দশম সংসদ নির্বাচনেও কয়েকটি আসনে নৌকা প্রতীক নিয়ে অংশ নিয়েছিল।

ইনু নিজেও কুষ্টিয়া-২ আসন থেকে গেল দুবার জোটগতভাবে নৌকা প্রতীকে নির্বাচনে গিয়ে জিতে এসেছেন।

সিইসিকে দেয়া জাসদ সভাপতির চিঠিতে বলা হয়, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনের মতোই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসি নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে।

‘এমতাবস্থায় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) ২০-এর ১-এর (এ) ধারা অনুযায়ী, ১৪-দলীয় জোটের শরিক দল হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও ১৪-দলীয় জোট মনোনীত অভিন্ন প্রার্থীদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নির্বাচনী প্রতীক নৌকা সংরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।’

চিঠির অনুলিপি ইসি সচিব ও ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিবের কাছেও পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতে বড় স্বপ্ন: লক্ষ্য জিডিপির ৭ শতাংশ অর্জন

মশালের পাশাপাশি নৌকা প্রতীকও চায় জাসদ

আপডেট সময় ০৬:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮