ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২

নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে তা বাতিল করার জন্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বর্তমান তফসিল বাতিল এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে পুনঃতফসিল ঘোষণা করা না হলে নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ কর্মসূচির হুমকি দিয়েছে এ জোট।

নির্বাচন উপলক্ষ্যে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ এ হুমকি দেন।

বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদ কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

গণতান্ত্রিক বাম জোটের মিছিল। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একতরফা নির্বাচনের জন্য সরকারের ছক অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। এই একতরফা তফসিল জনগণ বরদাশত করবে না।

বাম জোটের নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচন জনগণ বরদাশত করবে না। এ ধরনের কোনো অপচেষ্টা জনগণ ভণ্ডুল করে দেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

আপডেট সময় ০১:২২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮