ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২

রোববারে মধ্যে জানাতে ব্যর্থ হলে জোটগত নির্বাচন করা যাবে না: ইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত না দলগত, সে বিষয়ে রোববারের মধ্যে পরিষ্কারভাবে জানাতে ব্যর্থ হলে জোটগতভাবে নির্বাচনে অংশ নেয়া যাবে না বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ।

শনিবার রাজধানীর নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব জানান, ৩ দিনের মধ্যে জোটগত নির্বাচনের বিষয়ে কমিশনকে জানাতে আইনি বাধ্যবাধকতা আছে। নিবন্ধিত দল অন্য কোনো দলের সঙ্গে জোট গড়ে অংশ নিতে চাইলে, তা রোববারের মধ্যেই জানাতে হবে কমিশনকে।

তিনি জানান, রোববারে মধ্যে ইসিকে জোট না দলগতভাবে নির্বাচনে অংশ নেয়া হবে সে বিষয়ে পরিষ্কার কিছু জানাতে ব্যর্থ হলে জোটে নয়, নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। তবে কমিশন চাইলে এ বিষয়ে সময় আরও কিছু বাড়িয়ে দিতে পারে।

বিরোধী পক্ষ থেকে কিছু বলা না হলেও আওয়ামী লীগ থেকে এই ইস্যুতে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

বিভিন্ন দল ভোটের তারিখ পেছানোর কথা বললেও সচিব জানান, এখনো তারিখ পেছানোর কোনো সম্ভাবনা নেই। তবে সব দল চাইলে কমিশনের পেছানোর এখতিয়ার আছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী- নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাই ২২ নভেম্বর এবং প্রত্যাহার ২৯ নভেম্বর। তার ২৪ দিন পর ২৩ ডিসেম্বর হবে ভোটগ্রহণ।

৩০০টি আসনে সংসদ সদস্য নির্বাচনে এবার ভোট দেবেন ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ ভোটার।

Tag :
আপলোডকারীর তথ্য

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

রোববারে মধ্যে জানাতে ব্যর্থ হলে জোটগত নির্বাচন করা যাবে না: ইসি

আপডেট সময় ০৮:০৩:১১ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮