ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে নৌপরিবহণ উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ গাজায় আবারও বড় হামলা ইসরায়েলের, নিহত ২৩ মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটির উন্মোচন ইরানের পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল রাজধানীতে স্কুলছাত্রকে কুপিয়ে জখম ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

বঙ্গবন্ধু সেতুতে চাঁদা দাবির অভিযোগে পুলিশ বরখাস্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু যমুনা সেতুতে এক পুলিশ উপ-পরিদর্শকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছে গাড়িচালকরা। চাঁদা না দেওয়ায় চালককে মারধর করার অভিযোগ এনে বঙ্গবন্ধু যমুনা সেতু দিয়ে সব ধরণের যানচলাচল বন্ধ করে দেয় তারা।

বগুড়াগামী ট্রাকের চালক বকুলকে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নুরে-এ আলম চাদা না পেয়ে গাড়িচালককে মারধর করেন বলে অভিযোগ করেন গাড়িচালকরা।

শনিবার সকাল ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্য গাড়ির চালকরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এতে বন্ধ হয়ে পড়ে ঢাকা-টাঙ্গাইল পথে যান চলাচল। বর্তমানে সেতু এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে সোয়া এগারোটার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারী চালকদের অভিযোগ, পুলিশ ট্রাকটি তল্লাশির নামে চাঁদা দাবি করে। ওই ট্রাকটি আটক করে মোটা অঙ্কের টাকা দাবি করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নুর-এ আলম। তাকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালককে তিনি মারধর করেন। এতে ওই চালকের চোখ মারাত্মক জখম হয়েছে। এসময় তারা দোষী পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করেন।

তবে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছেন বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন। তিনি বলেন, সকালের দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বরে পুলিশ তল্লাশি করছিল। এসময় ট্রাকের চালকের সাথে বাকবিতণ্ডা বাধে। এরপরেই অন্যান্য চালকরা সড়ক অবরোধ করে রাখে। অভিযুক্ত পুলিশ সদস্য নুরে-এ আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পরে অবরোধকারীরা সোয়া এগারোটার দিকে অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম বলেন, ‘অভিযুক্ত পুলিশ সদস্য নুরে-এ আলমকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে। আহত ট্রাক চালক বকুলের সব চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে। এছাড়া টাঙ্গাইলের সীমানায় কোনো পুলিশ সদস্য চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধু সেতুতে চাঁদা দাবির অভিযোগে পুলিশ বরখাস্ত

আপডেট সময় ১২:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮