ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১২৩ জনবল নেবে ফায়ার সার্ভিস

অাকাশ জাতীয় ডেস্ক:

জনবল নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ১২৩ ড্রাইভার নিয়োগ দেবে সরকারি এ প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে আবেদন চেয়ে সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন।

যোগ্যতা বিজ্ঞপ্তি অনুযায়ী এ পদে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে।

শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুক ঢাকা মাপ ৩২ ইঞ্চি এবং ওজন ন্যূনতম ১১০ পাউন্ড হতে হবে। বয়স হতে হবে ১-১১-২০১৮ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে। আবেদনপত্রের ফরম বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের (www.fireservice.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

বেতন চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ৯ হাজার ৭০০ টাকা স্কেলে বেতন পাবেন।

আবেদনের নিয়ম আগ্রহীদের নির্ধারিত পূরণকৃত ফরমের সঙ্গে ১০০ টাকা ট্রেজারি চালান কোড নং ১-৭৩৬১-০০০০-২০৩১ এর অনুকূলে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা করে ট্রেজারি চালানের মূল কপি এবং সম্প্রতি তোলা ৫ সে.মি. X ৫ সে.মি. সাইজের ৪ কপি রঙিন সত্যায়িত ছবি পূরণকৃত ফরমের সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপিসহ আবেদন করতে হবে।

ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের ১৮ নভেম্বর সকাল ৮টায় এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থীদের ১৯ নভেম্বর তারিখ সকাল ৮টা শারীরিক যোগ্যতা, ড্রাইভিং টেস্ট, ব্যবহারিক পরীক্ষার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাঠ, পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ (কুড়িল বিশ্বরোড থেকে আনুমানিক ৫ থেকে ৭ কিলোমিটার পূর্ব দিকে ৩০০ ফুট রাস্তাসংলগ্ন, নীলা মার্কেটের বিপরীতে) উপস্থিত থাকতে হবে।

প্রার্থীদের অবশ্যই প্রকৃত বাংলাদেশি এবং অবিবাহিত হতে হবে। সব জেলার প্রার্থীরা এ পদে আবেদনের সুযোগ পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১২৩ জনবল নেবে ফায়ার সার্ভিস

আপডেট সময় ০৬:১৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮