ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার নয়: ইসি সচিব

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ৩০ নভেম্বর প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার চালানো যাবে না। তবে প্রতীক বরাদ্দের পর ২১ দিন প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।

শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অনিবন্ধিত রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে; এতে আইনগত বাধা নেই বলেও জানান ইসি সচিব।

আগামী সাত দিনের মধ্যে ব্যানার, পোস্টার ও তোরণ নামিয়ে ফেলারও নির্দেশ দেয় কমিশন। নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

হেলালুদ্দীন আহমদ আর জানান, আগামী রোববার থেকে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা।

এদিকে জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

ঢাকা-চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে মেট্টোপলিটন এলাকার দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

Tag :
আপলোডকারীর তথ্য

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার নয়: ইসি সচিব

আপডেট সময় ০৫:১৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮