ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রক্তস্বল্পতা দূর করবে ৫ খাবার

আকাশ নিউজ ডেস্ক:

আয়রনের অভাবে শরীরে রক্তস্বল্পতা দেখা দেয়। রক্তস্বল্পতাকে আমরা অনেকেই গুরুত্ব দিতে চাই না।

রক্তস্বল্পতাকে গুরুত্ব না দেয়ার ফল হতে পারে মারাত্মক। দীর্ঘদিন রক্তস্বল্পতায় ভুগলে হয়ে যেতে পারে বড় ধরনের অসুখ।

চিকিৎসকরা বলছেন, একজন পূর্ণবয়স্ক পুরুষের রক্তে হিমোগ্লোবিন ১৩.৮ থেকে ১৭.২ গ্রাম/ডেসিলিটার; নারীর জন্য রক্তে হিমোগ্লোবিন ১২.১ থেকে ১৫.১ গ্রাম/ডেসিলিটার এবং শিশুদের রক্তে ১১ থেকে ১৬ গ্রাম/ডেসিলিটার থাকা স্বাভাবিক।

কারো রক্তে হিমোগ্লোবিন এর চেয়ে কমে গেলে ধরে নিতে হবে তিনি রক্তাস্বল্পতায় ভুগছেন।

রক্তস্বল্পতা দূর করতে শরীরে আয়রনের পরিমাণ বা ভারসাম্য ঠিক রাখতে হবে। এর জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে আয়রনসমৃদ্ধ খাবার। ৫টি খাবার আছে, যা খেলে রক্তশূন্যতা দূর হয়।

আসুন জেনে নেয়া যাক সেসব খাবার সম্পর্কে-

১. খেজুর: খেজুরের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। খেজুরে রয়েছে ভরপুর আয়রন। তাই রক্তস্বল্পতার সমস্যা দূর করতে নিয়মিত খাদ্যতালিকায় খেজুর রাখতে পারেন।

২. চীনাবাদাম: রক্তাস্বল্পতার হাত থেকে মুক্তি পেতে হলে রোজ চীনাবাদাম খান। চীনাবাদামে থাকা আয়রন আপনার শরীরকে রাখবে নিরাপদ।

৩. ডিম: দিনে মাত্র একটি ডিম খাওয়া অভ্যাস করলে শরীরে আয়রনের ঘাটতি বা রক্তাস্বল্পতার সমস্যা থেকে দূরে থাকা যাবে সহজেই। তাই ডিমের মতো সহজলভ্য, পুষ্টিকর খাবার রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায়।

৪. টমেটো: টমেটো রক্তস্বল্পতা দূর করতে খুবই কার্যকরী উপাদান। টমেটোয় থাকা আয়রন, ভিটামিন ‘সি’ ও লাইকোপেন রক্তাস্বল্পতাসহ নানা রোগের হাত থেকে আমাদের রক্ষা করতে সক্ষম। তাই নিয়মিত খাদ্যতালিকায় রাখতে পারেন টমেটো।

৫. মধু: মধু একটি উচ্চ ঔষধি গুণসম্পন্ন ভেষজ তরল। এই মধু রক্তস্বল্পতার সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী। চিনির বদলে নানা খাবারে মধু যোগ করা যেতে পারে। এতে চিনির ক্ষতিকর প্রভাব থেকেও বাঁচা যাবে, এর সঙ্গেই রক্তস্বল্পতার সমস্যাও দূর হবে। সূত্র : জিনিউজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রক্তস্বল্পতা দূর করবে ৫ খাবার

আপডেট সময় ১১:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮