ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’ ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল উপজেলায় জোরদার হচ্ছে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী বরিশালে স্ট্যাম্প-চেকে জোর করে স্বাক্ষরের ঘটনায় দুজন গ্রেফতার খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয় : সিসি

অনিয়মের অভিযোগে ‘পাঠাও’ সার্ভিসকে লিগ্যাল নোটিশ

অাকাশ জাতীয় ডেস্ক:

ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগ এনে অ্যাপস ভিত্তিক মোটরবাইক ও গাড়ি রাইড সার্ভিস প্রদানকারী কোম্পানি ‘পাঠাও’ এর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা মো. আফজাল হোসেনের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম নোটিশটি পাঠান। পাঠাও লিমিটেড, প্রধান নির্বাহী এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা বরাবর এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে পাঠাও সার্ভিসের ভাড়া কীভাবে নির্ধারণ করা হচ্ছে এবং তা কোন আইন বলে, তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, আফজাল হোসেন পাঠাও এর বাইক সার্ভিসে যাতায়াতের জন্য বাংলামোটর থেকে গন্তব্যস্থল শেওড়াপাড়া নির্ধারণ করলে ডিসকাউন্ট ব্যতীত ভাড়া ১০৫ টাকা প্রদর্শন করে। এটি কনফার্ম করে গন্তব্যস্থলে যাওয়ার পর ১৭৩ টাকা দাবি করে চালক। বাধ্য হয়ে তা পরিশোধ করতে হয়। কিছুদিন পরে ফের এ রকম ঘটনা ঘটে। ১২১ টাকা কনফার্ম করে রোকেয়া স্মরণি থেকে বীরউত্তম সি আর দত্ত সড়কে আসলে চালক ১৪৯ টাকা দাবি করে। পাঠাও লিমিটেড নিয়মিতভাবে তাদের চালকদের দিয়ে ব্যবহারকারী যাত্রীদের উপরোক্ত কৌশলে হেনস্থার স্বীকার করে তাদের কাছ থেকে বেআইনিভাবে টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এমতাবস্থায়, নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করবেন। চালকদের অন্যায় দাবির বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করা যাচ্ছে। এছাড়া পাঠাও সার্ভিসের ভাড়া কীভাবে নির্ধারণ করা হচ্ছে এবং তা কোন আইন বলে সেটিও সুস্পষ্টভাবে জানানোর অনুরোধ করা যাচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নির্ধারিত সময়ের নোটিশের জবাব না দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

অনিয়মের অভিযোগে ‘পাঠাও’ সার্ভিসকে লিগ্যাল নোটিশ

আপডেট সময় ০৯:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮