ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

বিজয় দিবসের প্যারেড হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্যারেড হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সচিবালয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, ‘নির্বাচনের কারণে এবার বিজয় দিবসে প্যারেড স্কয়ারে জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না। তবে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এ বছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নির্বাচনসহ বিভিন্ন কারণেই সর্বাধিক নিরাপত্তা দেয়া হবে।’

প্রতিবছর রাজধানীর তেজগাঁও জাতীয় প্যারেড স্কয়ারে এই প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে সম্মিলিত সামরিক কুচকাওয়াজে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা যোগ দেন। কুচকাওয়াজের অংশ হিসেবে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি।

এ সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদ সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, কূটনীতিক ও আমন্ত্রিত বিদেশি অতিথিরা উপস্থিত থাকেন। কুচকাওয়াজের শেষের দিকে বিমানবাহিনীর আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে হয়। এছাড়া নানা ধরনের প্রদর্শনী হয় প্যারেডে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধ সিসি ক্যামেরার আওতায় থাকবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কূটনীতিকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা থাকবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা (বিজয় দিবস) বাঙালিদের উৎসব। এখানে তেমন কিছু হবে বলে মনে করি না। তারপরও আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।’

সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

বিজয় দিবসের প্যারেড হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৯:০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮