ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাইয়ের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯৪ লাখ ডলার ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা : চিফ প্রসিকিউটর হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

প্রধান বিচারপতিকে সরকার চাপ দিচ্ছে না : কাদের

অাকাশ জাতীয় ডেস্ক: 

ষোড়শ সংশোধনীর আপিলের রায় প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রায়ের ব্যাপারে প্রধান বিচারপতিকে কোনো ধরনের চাপ দেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে দলের মন্ত্রী ও অন্যান্য নেতা যে বক্তব্য দিচ্ছেন, তা তাঁদের নিজস্ব।

আজ রোববার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

প্রধান বিচারপতির সঙ্গে তাঁর (ওবায়দুল কাদের) সাক্ষাৎ এবং রায়ের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীর বৈঠকের পর কেউ কেউ মনে করছেন, প্রধান বিচারপতির ওপর সরকার চাপ প্রয়োগ করছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধান বিচারপতির সঙ্গে তাঁর বৈঠক ছিল শুধু দলের মনোভাব প্রকাশ করা। আর রাষ্ট্রপতির সঙ্গে রায়ের বিষয় নয়, অন্য বিষয় নিয়ে কথা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সিলেটের কোনো একটি বিষয় নিয়ে কথা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যাঁরা বলছেন প্রধান বিচারপতির ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, তা ঠিক নয়।

রাজনৈতিক বিবেচনায় প্রধান বিচারপতিকে হাইকোর্টে নিয়োগ দেওয়া হয়েছে—খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এগুলো তাঁর একান্ত নিজস্ব বক্তব্য। তবে আমাদের আরো ধৈর্য ধরা উচিত।’

এ সময় প্রধান বিচারপতি ও রায় প্রসঙ্গে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে মন্ত্রী ও দলের নেতাদের আরো ধৈর্য ধরার পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

প্রধান বিচারপতিকে সরকার চাপ দিচ্ছে না : কাদের

আপডেট সময় ০৪:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭