ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুলনাসহ দেশের ৫ অঞ্চল দখল চাইল ভারতীয় নেতা

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে হিন্দু ধর্মের মানুষ অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিচ্ছে উল্লেখ করে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশে ঢুকে তাদের স্বার্থরক্ষার আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপির নেতা তপন ঘোষ।

তিনি বলেন, পূর্ব পাকিস্তান ও পরে বাংলাদেশে থেকে অত্যাচারিত হয়ে ভারতে আসছে হিন্দুরা। তাদের আশ্রয়ও দেয়া হচ্ছে। তাই এবার থেকে বাংলাদেশ যদি হিন্দুদের আশ্রয় দিতে না পারে তাহলে তাদের থাকার জন্য জায়গা ছেড়ে দিক ভারতকে। নাহলে ভারতের সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে হিন্দুদের স্বার্থরক্ষা করুক।

বৃহস্পতিবার ভারতের মৌলালি যুব কেন্দ্রের বিবেকানন্দ অডিটোরিয়ামে ‘সৃজন’ এবং ‘সিংহবাহিনী’ নামে দুটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তপন ঘোষ বলেন, প্রতিবার বাংলাদেশের উগ্র ইসলামিস্টরা অত্যাচার করে হিন্দুদের পশ্চিমবঙ্গে আসতে বাধ্য করে। আহা এরা কোথায় যাবে বলে আমরাও ওদের আশ্রয় দিয়ে দিই। আর এতেই ওরা পেয়ে বসেছে। এরপর বাংলাদেশ থেকে একজন হিন্দুও যদি ভারতে আসে তার বাসস্থানের জন্য প্রয়োজনীয় জায়গা আমরা ছিনিয়ে নেব। খুলনা এবং হিন্দু-অধ্যুষিত পাঁচটি অঞ্চলে হিন্দুরা বসবাস করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খুলনাসহ দেশের ৫ অঞ্চল দখল চাইল ভারতীয় নেতা

আপডেট সময় ১০:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮