ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

৩২১ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

২০টি মন্ত্রণালয়ের অধীনে ৫৬ জেলায় ৩২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

প্রকল্পগুলো উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী বলেন, শত বাধা সত্ত্বেও সরকার উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। তৃণমূলের প্রকৃত উন্নয়নে অসমাপ্ত কাজগুলো শেষ করতে আগামী জাতীয় নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ যেন ক্ষমতায় আসে সেজন্য নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আজ কিছু প্রকল্পের উদ্বোধন করছি। জাতির পিতার স্বপ্ন ছিল নিপীড়িত মানুষের ভাগ্য পরিবর্তন করা। এই লক্ষ্যেই তিনি দেশকে স্বাধীন করার লড়াই করেছেন। এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমি সারা বাংলাদেশ ঘুরেছি। মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন করা যায় তা ভেবেছি। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা কীভাবে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় তা ভেবেছি। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। বর্তমান এই প্রজন্মের জীবনটা যেন সুন্দর হয়, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় যেন তারা টিকতে পারে, যেখানেই যাবে মাথা উঁচু করে চলবে সেটাই আমরা চাই।’

শেখ হাসিনা বলেন, ৯৬ থেকে ২০০১ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, নিরক্ষতা দূরীকরণ, মা ও শিশু স্বাস্থ্য সেবার মানোন্নয়নসহ মৌলিক চাহিদাগুলো বাস্তবায়নের কাজ শুরু করি। তবে এগুলো বন্ধ করে দেওয়া হয়। ২০০১ থেকে ২০০৫ ছিল অন্ধকার যুগ। এসময় নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে বাংলাদেশের মানুষকে। আমাদের জাতীয় সম্পদগুলো ধ্বংস করা হয়েছে। ২০০৮ সালে আমরা আবার ক্ষমতায় ফিরি। এই অবস্থা মোকাবিলা করে, বিশ্ব অর্থনৈতিক মন্দা মোকাবিলা করে আমরা দেশের অগ্রযাত্রা নিশ্চিত করেছি।’

উদ্বোধন করা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের কর্মসংস্থান বেড়ে বেকারত্বের হার কমবে বলে জানান সরকারপ্রধান।

অনুষ্ঠানের শুরুতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উপর ভিডিও চিত্র উপস্থাপন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

৩২১ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮