ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

অস্টিওআর্থ্রাইটিস, আর্থ্রাইটিসের ব্যথা কমানোর ঘরোয়া উপায়

আকাশ নিউজ ডেস্ক:

অস্টিওআর্থ্রাইটিস বা হাড়ক্ষয় বর্তমানে বেশ প্রচলিত একটি সমস্যা। অস্টিওআর্থ্রাইটিস কমাতে জাদুকরি কোনো উপায় নেই। তবে কিছু ঘরোয়া উপাদান রয়েছে, যেগুলো ব্যথা কমাতে সাহায্য করে। এই উপাদানগুলো আর্থ্রাইটিসের ব্যথা কমাতেও উপকারী।

অস্টিওআর্থ্রাইটিস ও আর্থ্রাইটিসের ব্যথা কমানোর ঘরোয়া উপায় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ডেমিক।

১. মাছের তেলের সাপ্লিমেন্ট

মাছের তেল ওমেগা থ্রি ফ্যাটি এসিডের চমৎকার উৎস। এর মধ্যে থাকা প্রদাহরোধী উপাদানের জন্য এটি গাঁটের প্রদাহ প্রশমিত করে। গবেষণায় বলা হয়, আর্থ্রাইটিসের রোগীদের মাছের তেলের সাপ্লিমেন্ট গ্রহণ করা ভালো। আর্থ্রাইটিসের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে মাছের তেলের সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন।

২. হলুদ

হলুদের মধ্যে থাকা কারকিউমিন গাঁটের প্রদাহ কমায়। তাই অস্টিওআর্থ্রাইটিস ও আর্থ্রাইটিসের রোগীরা খাদ্যতালিকায় হলুদ রাখতে পারেন। এই ক্ষেত্রে রান্নায় হলুদ ব্যবহার করুন।

৩. আদা

গবেষণায় দেখা যায়, আদা খেলে আর্থ্রাইটিসের রোগীদের ব্যথা অনেকটা কমে। আদার মধ্যে রয়েছে শক্তিশালী প্রদাহরোধী উপাদান। তাই এই খাবারটিও খাদ্যতালিকায় রাখুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

অস্টিওআর্থ্রাইটিস, আর্থ্রাইটিসের ব্যথা কমানোর ঘরোয়া উপায়

আপডেট সময় ১২:৫১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮