ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

বাংলাদেশের পাসপোর্টের উন্নতি, ভিসা ছাড়া যাওয়া যাবে ৪৪ দেশে

অাকাশ জাতীয় ডেস্ক:

বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে এ বছরে আবার ১৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ। এবার ভিসা ছাড়াই যেতে পারবে ৪৪টি দেশে। সূচকে ১০০ থাকলেও এবার উন্নতি হয়ে ১৮ ধাপ ওপরে ওঠেছে। এখন বাংলাদেশের অবস্থান ৮২। তবে ৪৪ দেশের মধ্যে ১৮টি দেশে যেতে ভিসার প্রয়োজন হবে না। আর ২৬ দেশে যাওয়া যাবে অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়। সংস্থাটি সম্প্রতি বিশ্বের ২০০টি দেশের ওপর গবেষণা জরিপ চালিয়ে একটি মূল্যায়ন সূচক তৈরি করেছে।

যেখানে বাংলাদেশের অবস্থান সম্পর্কে এ তথ্য তুলে ধরা হয়েছে। সূচকটিতে বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যায়ন তালিকায় বাংলাদেশের অবস্থানের উন্নয়ন ঘটেছে।

হেনলে অ্যান্ড পার্টনার্সের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম। ওই বছর বিশ্বের ৩৮টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পেত বাংলাদেশের পাসপোর্টধারীরা।

২০১৮ সালে এই সূচকে পাঁচ ধাপ অবনতি হয়ে ১০০তম অবস্থানে নেমে আসে বাংলাদেশ। তবে এবারের এই সূচকে এক লাফে ১৮ ধাপ উন্নতি হয়ে ৮২তম অবস্থানে এসেছে বাংলাদেশ।

এদিকে গত ২৬ অক্টোবর ঢাকা সফররত চীনা জননিরাপত্তাবিষয়কমন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের এক বৈঠক হয়।

ওই বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দিতে চায় চীন। বাংলাদেশিদের জন্য চীন এই সুবিধা চালু করলে পাসপোর্ট সূচকে আরও উন্নতি ঘটবে বাংলাদেশের।

পাসপোর্ট ইনডেক্সের তালিকায় শক্তিশালী পাসপোর্ট সূচকে সবার ওপরে যৌথভাবে আছে সিঙ্গাপুর ও জার্মানি। যুক্তরাষ্ট্র, ইতালি ও ফ্রান্সসহ ১১টি দেশ আছে দ্বিতীয় অবস্থানে। এছাড়া জাপান ও কানাডাসহ ৯টি দেশকে নিয়ে তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।

তবে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের নিচে অবস্থান করছে ইরান, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তান। তবে পার্শ্ববর্তী দেশ ভারত আছে ৬৫তম অবস্থানে।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

বাংলাদেশের পাসপোর্টের উন্নতি, ভিসা ছাড়া যাওয়া যাবে ৪৪ দেশে

আপডেট সময় ০৯:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮