ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ট্রোকের লক্ষণ এবং প্রতিকার

আকাশ নিউজ ডেস্ক:

আজ ২৯ অক্টোবর। বিশ্ব স্ট্রোক দিবস।ওয়ার্ল্ড স্ট্রোক ক্যাম্পেইন সূত্রে জানা গেছে, প্রতি ৬ সেকেন্ডে বিশ্বে একজন মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। স্ট্রোকের প্রাথমিক কিছু লক্ষণ আছে, সময় মতো সেগুলোর চিকিৎসা করা গেলে স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব।

মস্তিষ্কে রক্ত সরবরাহ কম হলে মস্তিষ্কের সেলগুলো ক্ষয় হয়। তখন কথা বলতে সমস্যা হয়। স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। ওয়ার্ল্ড স্ট্রোক ক্যাম্পেইন সূত্র বলছে, সারা বিশ্বে এইডস, যক্ষা এবং ম্যালেরিয়া মিলিয়ে যত মানুষ মারা যায় তার চেয়ে বেশি মানুষের মৃত্যু হয় স্ট্রোকের কারণে। এটি নীরব মহামারীর আকার ধারন করেছে।

স্ট্রোকের লক্ষণ : যদি কারও শরীরের একদিকে অবশ বোধ হয় তাহলে সতর্ক হওয়া প্রয়োজন। যদি এক হাত অন্য হাতের চেয়ে দুর্বল লাগে এবং কথা বলতে আড়ষ্ঠতা বোধ হয় তাহলে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত। স্ট্রোকের লক্ষণ দেখা দিলে হঠাৎ করে শরীর ভারসাম্যহীন হয়। হাঁটতে গেলে পড়ে যায়। অথবা হঠাৎ করে তীব্র মাথাব্যথা দেখা দেয়। এগুলো স্ট্রোকের জন্য হতে পারে।

প্রতিকার : স্ট্রোক প্রতিরোধ করা যায় যদি তা আগেই নির্ণয় করা যায়। স্ট্রোকের লক্ষণগুলি দেখা দিলে যদি জরুরি ভিত্তিতে চিকিৎসা করানো যায় তাহলে স্ট্রোকে ক্ষতির পরিমাণ কমে আসবে।

এটা মনে রাখা দরকার স্ট্রোক সারভাইভারদের আবারও স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। প্রতি ৪ জনে ১ জন এই ঝুঁকিতে থাকেন।

স্ট্রোক প্রতিরোধের আরেকটা উপায় হলো ওষুধের মাধ্যমে উচ্চ রক্তচাপ, কোলেষ্টেরল নিয়ন্ত্রণে রাখা। সেই সঙ্গে ওজন কমানো, নিয়মিত শরীরচর্চা করা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, ধূমপান ত্যাগ করা। সূত্র : হিন্দুস্তান টাইমস

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ট্রোকের লক্ষণ এবং প্রতিকার

আপডেট সময় ০১:২৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮