ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারের দুই মেয়াদে এক কোটিরও বেশি মামলা নিষ্পত্তি: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

গত ১০ বছরে দেশের নিম্ন আদালতে এক কোটির বেশি মামলা নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার জাতীয় সংসদে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী জানান, বর্তমান সরকারের দুই মেয়াদে (২০০৯-২০১৮) জেলা ও দায়া জজ আদালত এবং সমপর্যায়ের ট্রাইব্যুনালগুলোয় এক কোটি এক লাখ ৩৭ হাজার ৭৬১টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

মামলা দ্রুত নিষ্পত্তিতে সরকারের গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ আধুনিকায়ন ও গতিশীল করার লক্ষ্যে বর্তমান সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তা বাস্তবায়িত হলে সারা দেশে বিচারাধীন মামলার সংখ্যা সহনীয় পর্যায় নেমে আসবে। মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে কার্যকর ও দৃশ্যমান উন্নয়ন সাধিত হবে।

বেগম হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দেশে মোট বিচারাধীন মামলার সংখ্যা ৩৪ লাখ ৫৩ হাজার ৩৫৩টি। এর মধ্যে দেওয়ানি ১৩ লাখ ৯৭ হাজার ৩৫৪টি, ফৌজদারি ১৯ লাখ ৬৭ হাজার ১৬৫টি এবং অন্যান্য ৮৮ হাজার ৮৩৪টি।

সেলিনা বেগমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, সারা দেশে চিফ জুডিশিয়াল এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ৭০টি আদালত রয়েছে। এসব আদালতে বিচারাধীন মামলার সংখ্যা আট লাখ ৮০ হাজার ৭৯৪টি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সরকারের দুই মেয়াদে এক কোটিরও বেশি মামলা নিষ্পত্তি: আইনমন্ত্রী

আপডেট সময় ১০:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮