ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পোড়া মবিলের পর এবার কান ধরে উঠবস

অাকাশ জাতীয় ডেস্ক:

চালকদের মারধর ও মুখে পোড়া মবিল মাখানোর পর এবার কান ধরে উঠবস করাচ্ছেন পরিবহন শ্রমিকরা।

সোমবার ধর্মঘটের দ্বিতীয় দিনে রাজধানীর যাত্রাবাড়ী ও শনিরআখড়ায় বিভিন্ন ধরনের ব্যক্তিগত যানবাহনের চালকদের কান ধরে উঠবস করাতে দেখা গেছে।

এসময় সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন চালকদের গাড়ি থেকে নামিয়ে কান ধরে উঠবস করান পরিবহন শ্রমিকরা।

এর আগে তারা চালকসহ যাত্রীদের মুখে পোড়া মবিল লাগান। এই মবিল থেকে রেহাই পায়নি স্কুলছাত্রীরাও। সাংবাদিকসহ বিশ্ববিদ্যালয় শিক্ষককেও ছাড় দেননি তারা।

এবার পরিবহন শ্রমিকরা আরও জঘন্য পথ বেছে নিয়েছেন। ধর্মঘটে গাড়ি বের করায় তারা ব্যক্তিগত যানবাহনের চালকদের কান ধরে উঠবস করাচ্ছেন।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী জানান, আমরা পুলিশ কমিশনারকে বলে দিয়েছি- এমন আপত্তিকর ঘটনা যারা ঘটাচ্ছেন, পুলিশ যেন তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেয়।

প্রসঙ্গত আট দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা শ্রমিক ৪৮ ঘণ্টা ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে আজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পোড়া মবিলের পর এবার কান ধরে উঠবস

আপডেট সময় ০২:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮