ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল আগামী ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্যমাত্রা ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির ‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’ জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

যেসব দেশে শিশুরা সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার

আকাশ নিউজ ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশে শিশুরা কমবেশি যৌন হয়রানির শিকার হয়। যা একজন শিশুর শৈশবকে বাধাগ্রস্ত করে। তাই শিশুদের নিরাপত্তার জন্য বাবা-মায়ের সবচেয়ে বেশি সচেতন হতে হবে।

শিশু যৌন হয়রানির পরিসংখ্যান ঘেঁটে একটি তালিকা তৈরি করেছে ব্রিটেনের ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।বিশ্বে এমন কিছু দেশ আছে যেসব দেশে শিশুরা সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার হয়।

আসুন জেনে নেই এমন ৫টি দেশ সম্পর্কে।

দক্ষিণ আফ্রিকা :

দক্ষিণ আফ্রিকায় প্রতি তিন মিনিটে একটি শিশুকে ধর্ষণ করা হয় বলে ট্রেড ইউনিয়ন ‘সলিডারিটি হেল্পিং হ্যান্ড’-এর করা এক জরিপ থেকে জানা গেছে। দেশটির মেডিকেল রিসার্চ কাউন্সিল-এর ২০০৯ সালে করা আরেক জরিপে প্রতি চারজন পুরুষের একজন জীবনের কোনো এক সময়ে কাউকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকায় ৬৭,০০০ শিশু ধর্ষণ এবং নিগ্রহের মামলা নথিভুক্ত হয়েছিল৷

ভারত :

দ্য এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস ২০১৩ সালে এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে শিশুদের উপর যৌন নিপীড়ন মহামারি পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে ২০০১ সাল থেকে ২০১১ সালের মধ্যে শিশু ধর্ষণের অন্তত ৪৮,০০০ মামলা হয়েছে। ২০০১ সালের তুলনায় ২০১১ সালে ধর্ষণের হার বেড়েছিল ৩৩৬ শতাংশ।

জিম্বাবোয়ে :

জিম্বাবোয়ের স্থানীয় সংবাদমাধ্যম ২০১২ সালে দেশটির পুলিশের মুখপাত্র চ্যারিটি চারাম্বা’র বরাতে জানায়, সেখানে শিশু ধর্ষণের হার ক্রমশ বাড়ছে। ২০১১ সালে দেশটিতে ৩,১৭২ টি শিশু যৌন নিপীড়নের ঘটনা নথিভুক্ত হয়।

এছাড়া ২০০৯ সালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, জিম্বাবোয়ের রাজধানী হারারেতে শুধুমাত্র একটি ক্লিনিকে চার বছরে ৩০,০০০ নিপীড়নের শিকার ছেলে ও মেয়েকে চিকিৎসা দেয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র :

২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেবছর ১৪ থেকে ১৭ বছর বয়সি ১৬ শতাংশ শিশু যৌন হয়রানির শিকার হয়েছে। দেশটির প্রতি চার নারীর একজন এবং প্রতি ছয় পুরুষের একজন ১৮ বছর বয়স হওয়ার আগে যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলেও জানা গেছে চিলড্রেন এসিসমেন্ট সেন্টারের আরেক গবেষণায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

যেসব দেশে শিশুরা সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার

আপডেট সময় ০১:৩২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮