ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

শাহবাগ থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ, গ্রেফতার ৭

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা বাড়িয়ে ৩৫ করার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচিতে জড়ো হওয়া চাকরিপ্রার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

রোববার বেলা ১১টার দিকে দাঙ্গা পুলিশ তাদের ওপর চড়াও হলে আন্দোলনকারীরা চারদিকে ছড়িয়ে পড়েন।

পুলিশের ধাওয়া খেয়ে একটি গ্রুপ শাহবাগের গণগ্রন্থাগার ও আরেকটি কাঁটাবনের দিকে সরে যায়।

বাংলাদেশে সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ইমতিয়াজ হোসেন বলেন, আমরা যখন জড়ো হচ্ছিলাম, তখন পুলিশ এসে অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। এখন আমরা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আমাদের একজন সাংগঠনিক সম্পাদকও আটকদের মধ্যে রয়েছেন।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, আজ এমনিতেই বিশৃঙ্খল অবস্থা। গাড়ি চলে না, তার ওপর তারা শাহবাগের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট দখল করে ছিল। তাদের বারবার সরে যেতে বলা হলেও শোনেনি। এ জন্য সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলা হয়নি বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, আমরা পরে একত্রিত হয়ে কর্মসূচি ঘোষণা করব।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে অবস্থান নেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতা-কর্মীরা৷

গতকাল রাতভর সংগঠনের শতাধিক নেতা-কর্মী শাহবাগে অবস্থান করেন। গত রাতে বৃষ্টিতে ভিজে পরিষদের দুই যুগ্ম আহ্বায়ক অসুস্থ হয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান।

বাংলাদেশে সরকারি চাকরি শুরু করার বয়স-সীমা বাড়ানোর দাবিতে গত ছয় বছর ধরে আন্দোলন করে আসছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামে এ সংগঠন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির গত জুনে এক সভায় সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার সুপারিশ করে।

এর পর সরকার বিষয়টি নিয়ে আলোচনা শুরু করলেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত আগস্টে ইঙ্গিত দেন, বর্তমান সরকারের মেয়াদে বয়সসীমা বাড়ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

শাহবাগ থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ, গ্রেফতার ৭

আপডেট সময় ০১:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮