ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে তুলসী চা

আকাশ নিউজ ডেস্ক:

উচ্চ রক্তচাপের কোনো একক নির্দিষ্ট মাত্রা নেই। বিভিন্ন বয়সের সঙ্গে সঙ্গে একেকজন মানুষের শরীরে রক্তচাপের মাত্রা ভিন্ন এবং একই মানুষের ক্ষেত্রে বিভিন্ন সময়ে স্বাভাবিক এ রক্তচাপও বিভিন্ন রকম হতে পারে।

উত্তেজনা, দুশ্চিন্তা, অধিক পরিশ্রম ও ব্যায়ামের ফলে রক্তচাপ বাড়তে পারে। ঘুমের সময় এবং বিশ্রাম নিলে রক্তচাপ কমে যায়। রক্তচাপের এ পরিবর্তন স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে।

উচ্চ রক্তচাপ কী?

হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ তাকেই বলে, যখন আপনার রক্তচাপ নিয়মিত ১৩০/১০০ এর বেশি থাকে। উচ্চ রক্তচাপের চিকিৎসা না করলে হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি হতে পারে। এমনকি স্ট্রোকও হতে পারে। উচ্চ রক্তচাপের রোগীদের খাদ্যভ্যাস স্বাস্থ্যকর রাখতে বলা হয়।

উচ্চমাত্রায় সোডিয়ামযুক্ত খাবার বা তেলে ভাজা খাবার খেতে মানা করা হয়। তবে কিছু কিছু খাবার ও পানীয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও কাজে আসে। এমন একটি খাদ্য উপাদান হলো তুলসী।

তুলসীর স্বাস্থ্য উপকারিতা আমাদের অজানা নয়। সর্দি-কাশি কমাতে অহরহই তুলসী খাওয়া হয়। কিন্তু উচ্চ রক্তচাপ কমাতেও তা কাজে আসে।

আসুন জেনে নেই তুলসী চা কীভাবে উচ্চরক্তচাপ কমাবে।

শ্বসনতন্ত্র :

তুলসীতে থাকা এসেনশিয়াল অয়েলগুলো আমাদের শ্বসনতন্ত্রকে সুস্থ রাখে। ঠাণ্ডা-জ্বরের প্রকোপ কমায়।

ক্যান্সাররোধী :

তুলসীর আছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিকার্সিনোজেনিক (ক্যান্সাররোধী) বৈশিষ্ট্য।

ব্লাড সুগার :

শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে তুলসী। ব্লাড সুগার নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস রোগীদের উপকারে আসে।তুলসীতে থাকা ভোলাটাইল অয়েল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনে।

বিশেষজ্ঞরা জানান, তুলসীতে থাকা ইউজেনল নামের একটি রাসায়নিক আছে যা রক্তনালিকাগুলোকে সংকুচিত করে এমন পদার্থকে বাঁধা দেয়। ফলে রক্তের সরবরাহ হয় সহজেই।

স্টাডিজ অব এথনো মেডিসিন জার্নাল অনুযায়ী, নীম ও তুলসী দুটো একসাথে খাওয়া হলে রক্তচাপ কমে আসে।

তুলসী চা তৈরির নিয়ম :

এক কাপ পানিতে কয়েকটি তুলসী পাতা দিয়ে ফুটিয়ে নিন। এরপর ৩ মিনিট হালকা আঁচে রাখুন। একটি কাপে ছেঁকে নিন।

এভাবেই পান করতে পারেন। অথবা এতে এক চা চামচ মধু ও আধা চা চামচ লেবুর রস যোগ করতে পারেন। ফুটিয়ে নেওয়ার সময়ে এতে দারুচিনি বা আদাও যোগ করতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে তুলসী চা

আপডেট সময় ০১:১৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮