ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০ দিন পর মিলল মস্তকবিহীন লাশের পরিচয়

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনার বটিয়াঘাটার গুপ্তমারী বালুর মাঠের রাস্তার পাশে গত ২৯ সেপ্টেম্বর সকালে মস্তকবিহীন বস্তাবন্দি উদ্ধার লাশের পরিচয় পাওয়া গেছে।

লাশ উদ্ধারের ১০ দিন পর সোমবার পুলিশ তার পরিচয় পেয়েছে। তিনি রূপসা উপজেলার রামনগর গ্রামের শেখ আবুল বাশারের পুত্র আব্দুল মোক্তাদির (৪২)। পেশায় তিনি ছিলেন মৎস্য ঘের ব্যবসায়ী। তবে এখনো পর্যন্ত এ হত্যার কোন রহস্য এবং নিহতের মস্তক উদ্ধার হয়নি।

বটিয়াঘাটা থানার ওসি মাহবুবুর রহমান জানান, মোক্তাদির গত ২৮ সেপ্টেম্বর বিকালে তার মৎস্য ঘেরের খাবার কিনতে বাজারে বের হয়। ব্যক্তিগত জীবনে অবিবাহিত মোক্তাদির মাছের খাবার কিনতে গিয়ে ওই রাতে আর বাড়িতে ফেরেনি। পরদিন শনিবার এলাকাবাসীর সহায়তায় পুলিশ তার মস্তকবিহীন লাশটি উদ্ধার করে। এরপর তার হাতের আঙ্গুলের ছাপ নিয়ে নির্বাচন কমিশনে প্রেরণ করা হয়। নির্বাচন কমিশন মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় জেনে পুলিশকে অবগত করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০ দিন পর মিলল মস্তকবিহীন লাশের পরিচয়

আপডেট সময় ১০:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮