ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খাদ্য ভবনে অভিযান, কর্মচারীদের ৩৮টি জাল সনদ জব্দ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানী ঢাকার খাদ্য ভবনে সোমবার সকালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এসময় কর্মচারীদের ৩৮টি জাল সনদ জব্দ করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, আগামীকাল মঙ্গলবার খাদ্য বিভাগের কর্মচারীদের বিভাগীয় পদোন্নতির বৈঠকের তারিখ নির্ধারিত ছিল।

অফিস সহায়ক থেকে অফিস সহকারী পদে বিভাগীয় পদোন্নতির জন্য গঠিত কমিটির এই বৈঠক সামনে রেখে অনেক কর্মচারী জাল ও ভুয়া সনদ ব্যবহার করে পদোন্নতির চেষ্টা করছেন বলে দুদকে অভিযোগ আসে।

অভিযোগ পেয়ে দুদকের এনফোর্সমেন্ট দলের সদস্যরা খাদ্য ভবনে তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযান চালিয়ে সেখান থেকে ৩৮টি জাল সনদ জব্দ করা হয়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার জন্য সংস্থাটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।

এদিকে জাল সনদ জব্দের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে খাদ্য অধিদফতর।

খাদ্য অধিদফতরের এমআইএসএন্ডএম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মাহমুদ হাসানের নেতৃত্বে তিন সদস্যের কমিটির অন্য দুজন হলেন- হিসাব ও অর্থ বিভাগের উপরিচালক মোহাম্মদ আমিনুল এহসান এবং সরবরাহ, বণ্টন ও বিপণন বিভাগের উপপরিচালক মো. আল-ওয়াজিউর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খাদ্য ভবনে অভিযান, কর্মচারীদের ৩৮টি জাল সনদ জব্দ

আপডেট সময় ০৬:৫৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮