ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল

তাড়াশে হাটু পানিতে ভিজে কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াত

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের তাড়াশের সেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি বছরের সবসময় পানিতে ডুবে থাকে। পানি শুকালে কাঁদার ভাগাড়ে পরিণত হয়। বাধ্য হয়ে হাটু পানি আবার কখনো কর্দমাক্ত রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় বিদ্যালয়ের ৩৫১ শিক্ষার্থী ও শিক্ষকদের।

সরেজমিনে দেখা যায়, সেরাজপুর-ওয়াশিন আঞ্চলিক পাকা সড়কটির গাঁ ঘেষে সেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটির দুইপাশের স্থায়ী বাসিন্দাদের একজন বাড়ির উঠানে মাটি ফেলে উঁচু করেছেন। আরেকজন জমি উঁচু করে ইউক্যালিপটাস গাছের বাগান করে বাঁশের বেড়া দিয়ে রেখেছেন।

সরু রাস্তার এপাশ-ওপাশে মাটি ফেলায় ওই রাস্তাটিতে স্থায়ী জলাবদ্ধতার রুপ নিয়েছে। বিকল্প না থাকায় এ পথেই যাতায়াত করতে হচ্ছে শিশু শিক্ষার্থীদের।

ওই বিদ্যালয়ের শিক্ষার্থী শিহাব উদ্দিন, খাইরুল ইসলাম, অন্তরা পারভিন, মালিহা খাতুন, সাব্বির আহমেদ, মীম, মিথিলা সরকার বলেন, আমাদের কারো হাটু পানি হলেও অনেকের কোমর পানি পার হয়ে পানিতে ভিজে স্কুলে যাতায়াত করতে হয়। অনেক সময় বই-খাতা ভিজে যায়। সারাবছরই নোংরা পানি আর কাঁদা লেগে থাকে। আমরা রাস্তা চাই।

সেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাব হোসেন বলেন, যাতায়াতের ওই ডোবা রাস্তাটুকু ব্যক্তি মালিকানাধীন। তবুও তারা বিদ্যালয়ের স্বার্থে ফাঁকা রেখেছেন। প্রকৌশল অধিদপ্তর থেকে রাস্তাটির মাপ নেওয়া হয়েছে। বছর পেরিয়ে গেলেও তার কোনো খবর নেই।

এ বিষয়ে তাড়াশ উপজেলা প্রকৌশলী মো. বাবুল আক্তার বলেন, একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে এখনও কিছু জানা যায়নি।

তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, সেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে শিগগিরই রাস্তাটিতে মাটি ফেলে উঁচু করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

ট্রাকচালক হোসেনের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

তাড়াশে হাটু পানিতে ভিজে কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াত

আপডেট সময় ০১:১১:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮