ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগের চিকিৎসায় জোঁক থেরাপি

আকাশ নিউজ ডেস্ক: 

জোঁক দেখা মাত্রই অনেকে আঁতকে ওঠেন। বর্ষা মৌসুমে বন-জঙ্গল বা পাহাড়ি পরিবেশে জোঁকের উপদ্রপ অনেকখানি বেড়ে যায়। শরীর বেয়ে এই ছোট্ট কীটটি ওঠা মাত্রই শুরু হয় চিৎকার-চ্যাঁচামেচি। অনেক জোঁক খুব ভয় পান।

শুনতে অবাক হলেও সত্যি যে , এই জোঁককে কাজে লাগিয়ে আজকাল জটিল সব রোগের চিকিৎসা সম্ভব হচ্ছে৷ আজ জানাবো বেশ কয়েকটি জটিল রোগের চিকিৎসায় কীভাবে জোঁককে কাজে লাগানো হচ্ছে।

কীভাবে শুরু হলো এই চিকিৎসা?

জোঁককে কাজে লাগিয়ে জটিল রোগ নিরাময়ের থেরাপির নাম ‘জোঁক থেরাপি’৷ এই অভিনব পদ্ধতিতে চিকিৎসা শুরু হয় ২০০৪ সালে৷ এই সময় একাধিক গবেষণায় প্রমাণিত হয় যে, জোঁক বাস্তবিকই নানাভাবে মানবশরীরের উপকারে আসে৷

হৃদরোগ :

২০১১ সালের একটি গবেষণায় দেখা যায়, ঠিক পদ্ধতিতে জোঁককে ব্যবহার করলে সারা শরীরে রক্তের সঞ্চালন বেড়ে যায়৷ ফলে স্বাভাবিকভাবেই হার্টের কর্মক্ষমতা বাড়তে থাকে৷ আসলে জোঁকের স্যালাইভা বা লালা এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে৷ অলটারনেটিভ মেডিসিন রিভিউ জার্নালে প্রকাশিত এক গবেষণায় দাবি করা হয়েছে, ব্লাড ক্লট এবং পা ফুলে যাওয়ার মতো সমস্যা কমাতেও এই পদ্ধতি বিশেষ ভূমিকা পালন করে৷

ক্যান্সার :

এই মারণ রোগের চিকিৎসায় বেশ সহায়ক ভূমিকা পালন করে জোঁক৷ একাধিক গবেষণায় দেখা গেছে, অন্য ওষুধের পাশাপাশি ক্যান্সার রোগীর শরীরে যদি জোঁকের স্যালাইভা প্রবেশ করানো যায়, তাহলে স্তন, মেলানোমা, ফুসফুস এবং প্রস্টেট ক্যান্সারের প্রকোপ অনেকাংশেই কমানো সম্ভব৷

ডায়াবেটিস :

বিশেষজ্ঞদের মতে, আগামী ২০ বছরের মধ্যে সারা বিশ্বে প্রায় ৩৬ কোটি মানুষ ডায়াবেটিসে ভুগবে৷ বেশ কিছু গবেষণায় দেখা গেছে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ডায়াবেটিসের কারণে হওয়া নানাবিধ জটিলতা কমাতে জোঁক থেরাপি দারুণ কার্যকর৷

ছোঁয়াচে রোগের প্রকোপ কমায় :

জোঁকের শরীরে থাকা ডেস্টাবিলেস নামক এক ধরনের প্রোটিন আমাদের শরীরে প্রবেশ করার পর সব ধরনের জীবাণুকে মেরে ফেলে রোগের প্রকোপ কমাতে সাহায্য করে৷ প্রসঙ্গত, ২০০৩ সালে হওয়া একটি গবেষণায় দেখা গেছে, জোঁকের শরীরে থাকা নিউরোসিগনালিং এবং অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড যে কোনো ধরনের সংক্রমণকে কমাতে বিশেষ ভূমিকা পালন করে৷

অস্টিওপোরোসিসের চিকিৎসা :

জয়েন্টে ব্যথা হলে সেসব জায়গায় কিছু সময় জোঁককে রাখলে সেখানে রক্ত সরবরাহ প্রক্রিয়ার উন্নতি ঘটে৷ ফলে অস্টিওপোরোসিসের মতো রোগীরা অনেক উপকৃত হন৷

কানের যন্ত্রণা কমায় :

বেশ কিছু গবেষণায় দেখা গেছে, কানের ক্রণিক যন্ত্রণা কমাতে জোঁকের কোনো বিকল্প নেই৷ এক্ষেত্রে একটা জোঁক কানের পিছনে, আর একটি কানের সামনে কিছু সময় রেখে দিতে হবে৷ এমনভাবে ৩-৪ দিন করলেই যন্ত্রণা একেবারে কমে যাবে৷

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগের চিকিৎসায় জোঁক থেরাপি

আপডেট সময় ১১:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮