ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

১৮ রানে গেল পাকিস্তানের তৃতীয় উইকেট

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জ্বলে উঠেছ্নে বাংলাদেশের বোলাররা। শুরুতেই পাকিস্তানের তিনটি উইকেট ফেলে দিয়েছে বাংলাদেশে। সাজঘরে ফিরে গেছেন ফখর জামান, বাবর আজম ও সরফরাজ আহমেদ। তিন উইকেটের মধ্যে মোস্তাফিজুর রহমান দুইটি ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নিয়েছেন।

এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের দেয়া ২৪০ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৩ ওভারে ৩ উইকেটে ৪৯ রান।

ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানের ওপেনার ফখর জামানকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ওভারের পঞ্চম বলে রুবেল হোসেনের হাতে ধরা পড়েন এই ব্যাটসম্যান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারে বল করতে এসেই উইকেট শিকার করেন ‘কাটার মাস্টার’। ওভারের দ্বিতীয় বলে বাবর আজমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। ইনিংসের চতুর্থ ওভারে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ বানিয়ে সরফরাজ আহমেদকে ফেরান মোস্তাফিজুর রহমান।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২৩৯ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে ভারতের মুখোমুখি হবে। আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

এদিন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ৯৯ রান করে ফিরে যান সাজঘরে। ওয়ানডেতে এটি তার ৩০তম হাফ সেঞ্চুরি। ৬০ রান করেন মোহাম্মদ মিথুন। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় অর্ধশত। অন্যদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ করেন ২৫ রান। পাকিস্তানের বোলারদের মধ্যে জুনায়েদ খান নয় ওভার বল করে ১৯ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন। অন্যদের মধ্যে শাহীন শাহ আফ্রিদি ২টি, হাসান আলী ২টি ও শাদব খান ১টি করে উইকেট শিকার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু

১৮ রানে গেল পাকিস্তানের তৃতীয় উইকেট

আপডেট সময় ১০:৫৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮