ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান ‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান বাণিজ্য ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ ও তুরস্ক গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত, পরে আলোচনা: ইরান হাম ও জ্বালানি নিয়ে লুকোচুরি করছে সরকার: জামায়াত আমির সৌদিতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক নিহত

ক্ষমতাচ্যুতির বিরুদ্ধে নওয়াজ শরিফের চ্যালেঞ্জ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তার ক্ষমতাচ্যুতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি মঙ্গলবার উচ্চ আদালতের রায় পর্যালোচনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছর পানামা পেপার্স কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকেই নওয়াজের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে। শেষ পর্যন্ত দুর্নীতির অভিযোগে দেশটির উচ্চ আদালত তাকে ক্ষমতাচ্যুত করে। শরিফ ও তার পরিবারের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির ব্যাপারে তদন্তের পর জুলাই মাসের শেষের দিকে উচ্চ আদালত পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে। এর ফলে পাকিস্তানের ৭০ বছরের ইতিহাসে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের আগেই বরখাস্ত হওয়ার দিক থেকে তিনি হলেন দেশটির ১৫তম প্রধানমন্ত্রী।

দীর্ঘ আবেদনে রায় পুনর্বিবেচনার দাবি জানিয়ে তার আইনজীবীরা আদালতের রায়ের ১৯টি পয়েন্ট চ্যালেঞ্জ করে বলেছে, ভাসা ভাসা ভুল বিষয়ের ওপর ভিত্তি করে এ রায় দেয়া হয়েছে। মঙ্গলবার করা আবেদনে আবেদনকারীরা আদালতের চূড়ান্ত আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন।

এদিকে শরিফ ও তার ছেলে-মেয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে দেশটির দুর্নীতি দমন সংস্থাকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এএফপি।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্ষমতাচ্যুতির বিরুদ্ধে নওয়াজ শরিফের চ্যালেঞ্জ

আপডেট সময় ০৬:৪৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭