ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

চোখে ছানি পড়া রোধে করণীয়

আকাশ নিউজ ডেস্ক:

চোখের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ছানি পড়া অন্যতম। ছানি পড়া হচ্ছে চোখের অসুখ। অনিয়মতান্ত্রিক জীবনধারা চোখে ছানি পড়ার অন্যতম কারণ। ৪০ বছরের পর চোখের যত্নে অবশ্যই খেয়াল রাখতে হবে। না হলে দেখা দিতে পারে অন্ধত্বের লক্ষণ চোখের ছানি।

লক্ষণ :

চোখে একদিনেই ছানি পড়ে না। একটু লক্ষ্য করলে ছানি পড়ার লক্ষণগুলো বোঝা যাবে। যেমন পলকে ফেলার সময় মনে হতে পারে কোনো কিছুতে বাধছে, চোখের পাওয়ার ঘন ঘন পরিবর্তন করতে হচ্ছে বা দেখতে সমস্যা হচ্ছে।

আসুন জেনে নেই চোখে ছানি পড়া রোধে করণীয় :

খাবার :

অ্যান্টিঅক্সিডেন্টস সমৃদ্ধ ফল ও সবজি প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে হবে। খাদ্য ভিটামিন এ, সি সমৃদ্ধ ও ওমেগা-৩ ফ্যাটি এসিডের সমৃদ্ধ খাবার বেশি বেশি খেতে হবে।

সবুজ শাকসবজি, লাল ও হলুদ ফলে প্রচুর ভিটামিন এ রয়েছে৷ এছাড়াও গরুর কলিজা, মুরগির কলিজা, মাছ, দুধ ও দুগ্ধজাত খাবার, দই, ডিম, বড় বড় মাছের তেল, ছোট মাছ, গাজর, পাকা আম, পাকা বেল, পাকা কাঁঠাল, পাকা পেঁপে, কমলা, পাকা টমেটো, কলা, জাম, মিষ্টিকুমড়া, পালংশাক, লালশাক, লাউ, বাঁধাকপি এবং গাঢ় সবুজ শাক-সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে৷

কমলা, লেবু, পে‍য়ারা ইত্যাদি ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’। এছাড়া কাঁচা মরিচে রয়েছে ভিটামিন সি এবং বেটা-ক্যারোটিন যা চোখ ভালো রাখে।

ওমেগা-৩ ফ্যাটি এসিড পাওয়া যায় এমন খাবারের মধ্যে আছে বিভিন্ন সামুদ্রিক মাছ (স্যামন, হ্যালিবাট, টুনা, সারডিন্যাস, ম্যাকেরেল, হেরিং)। ডিম ও বিভিন্ন প্রকার শাক সবজিও ওমেগা-৩ সমৃদ্ধ।

সূর্য থেকে সুরক্ষা :

সূর্যের অতিবেগুনি রশ্মি চোখের জন্য ক্ষতিকর। এতে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। রোদে বাইরে গেলে সানগ্লাস ব্যবহার রাখুন।

জীবন-যাপন  :

আমাদের দৈনন্দিন জীবনযাত্রার কিছু অভ্যাস ছানি পড়ার ঝুঁকি বাড়ায়। অ্যালকোহল, ধূমপানসহ সব ধরনের মাদক দ্রব্য থেকে বাড়ে ছানি পড়ার ঝুঁকি।

প্রতিদিন যে বিষয়গুলো মেনে চলতে হবে :

পর্যাপ্ত ঘুম, পানি পান এবং বিরতি দিয়ে কম্পিউটারে কাজ করা। সঙ্গে চোখে পরিষ্কার রাখা মাঝে মাঝে চোখে পানির ঝাপটা দেওয়া, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে চোখের ছানি পড়া রোধ করা সম্ভব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

চোখে ছানি পড়া রোধে করণীয়

আপডেট সময় ০১:৪১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮